Thursday, 26 July 2018

প্রিয়া ও প্রয়াত-আকাঙ্খা

প্রিয়া ও প্রয়াত-আকাঙ্খা
                               -----------কিয়ৎ কিঙ্কর
প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তারে,,
হারায়েছি যারে,,
আখি মোর ছলোছলো,সদা ঘুম ঘোরে,,
স্মরিতে তাহারে।।

স্বজন জিঙ্গাসে,,ভাবো তুমি কারে ?
নিশ্চুপ-নিরবতা আমাতে দীর্ঘ-শ্বাস ছাড়ে,,
আমি সদা-ভাবি তারে,,
হারায়েছি যারে,,

আহারে,,শ্যামা মেয়ে কি রূপে বাধিলা মোরে,
সদা তোমারেই পাই, স্বপ্ন পরে।
হারায়েছিলাম তারে,
লাল দুর্গের বালুচরে,,

প্রাণ আজ প্রাণহীন তুমি হাহাকারে,
নিয়া যাও মোরে,,
যাবো চিরতরে,
মিলবো স্বর্গ পরে।

এ জগৎ বোঝে না মোরে,
বাচিতে জোর করে,
ওরা বোঝেনা, ওরে,,
মরন-ই কেবল পারে পৌছাইতে আমারে তোমার তরে।

আমি খুজিতেছি তারে,
দাড়ায়ে মৃত্যু-দ্বারে,,
হারায়েছি যারে,,
লাল দুর্গের বালুচরে।।

No comments:

Post a Comment

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...