অবশেষ উপলব্ধি
----কিয়ৎ কিঙ্কর
আত্ম-চিৎকারের সৎকার করেছি আজ।।
বহুদিন ধরে আশা,ভরসা জোগায়।।
অল্পতেই প্রাপ্তি, সৌভাগ্য বোঝায়।।
তবে কেন আজ,,সময় জবান বন্ধ করে।।
অপ্রাপ্তির বেড়াজাল আষ্ঠে-পৃষ্ঠে ধরে।।
এ ধরা দাবি করে,"ভালো আছি" মেকি সাজ।।
তাই,,আত্ম-চিৎকারের সৎকার করেছি আজ।।
প্রাক্তন সফলতা আশ্বাস আনে,,
অলৌকিকতা সম্ভব শুধু বিশ্বাস বানে।।
তবে কেন আজ, স্বপ্নগুলো মরীচিকা হয়ে ভস্ম।।
জীবন-কালের কালো অধ্যায় প্রকাশ্য।।।
ক্ষত হৃদয়ের উপর দায়িত্ব-কর্তব্যেরা করে রাজ।।
তাই,,আত্ম-চিৎকারের সৎকার করেছি আজ।।
আপনজন ভালোবাসা, আশাকে ফিরায়,,
সফলতা লোভে,,হানে উদ্যম, শিরায় শিরায়।।
তবে কেন আজ,,দিক দিশারী সপ্নেরা পথ-ভ্রষ্ট।।
দু'চোখে আজ হতাশার আলো স্পষ্ট।।।
কষ্ট-ভরা মনে চলে বাস্তবতার কারুকাজ।।
তাই,,আত্ম-চিৎকারের সৎকার করেছি আজ।।
দিনশেষে,,করুণ পরিস্থিতি মগজে হানে শূল।।
কঠোর অধ্যাবসায়ই কেবল সফলতার মূল।।
তাই,,পথের শেষে ঘুরে দাড়াবার চেষ্টা।।
অলসতাকে হনন করে মেটাবো জয়-তেষ্টা।।
জীর্ণ এ মন সজীব করে,,ধরব কালের হাল।।।
আত্ম-চিৎকারের প্রতিকার,,করব করবই কাল।।।।