গোধূলির গল্প
...... কিয়ৎ কিঙ্কর
রেইল পথ ধরে হাঁটছি,
চটির পরিধি পেরিয়ে ধুলো উঠছে পায়ে।
রবি গোধূলির ডাকে ছুটছে,
এলইডির আলোয় স্পষ্ট ধুয়ো উঠছে টঙের চায়ে।।
চটির পরিধি পেরিয়ে ধুলো উঠছে পায়ে।
রবি গোধূলির ডাকে ছুটছে,
এলইডির আলোয় স্পষ্ট ধুয়ো উঠছে টঙের চায়ে।।
সব সবুজ রং হারায়, তার নিচে হেটে চলি আমি,
দূর-দৃষ্টি ক্ষীন হয়, নিজ ছায়া গত হয়: দু দণ্ড থামি।।
দেখি কাকের চোখে জলজ্বলা লাল দিবাকর,
শুনি সন্ধ্যার আহবানে ঝিঝির ডাক।
কড়ই পাতার ফাঁকে ফাঁকে ধূসর আকাশের অবসর,,
মেঘের বদনজুড়ে লালচে আভার বাঁক।।
কড়ই পাতার ফাঁকে ফাঁকে ধূসর আকাশের অবসর,,
মেঘের বদনজুড়ে লালচে আভার বাঁক।।
রাস্তায় বাতি জ্বলে ওঠে, আধার তারায় হলদে সোডিয়াম।
দূরের শব্দও প্রাণ পায়,শব্দের তীক্ষ্ণতা বাড়ায় ঝিঝির পডিয়াম।।
সাঁঝের আযান হয়, সজোরে লোক কমে,
দৃষ্টিগোচর হয় আকাশের শশী।
অদূরের প্লাটফর্মে, এক ঝাঁক নীরবতা জমে
শীতল সমিরন বয়ে আনে নিশি।।