Thursday, 16 May 2024

প্রণয়োনুভূতির প্রলাপ

 প্রণয়োনুভূতির প্রলাপ 
                        ..... কিয়ৎ কিঙ্কর 

মায়াবতীর মায়ার ঘোর কাটে না,, 
মন ধনুকে তীর সাঁটে না।
লক্ষ্যহীন নিশানা?
নাকি অলক্ষ্য-ই তার দিশা। 

মায়াজালে জড়িয়ে আজ আমি বিভ্রান্ত,,
মায়াডোরে বেঁধে তুমি করো আমায় শান্ত।। 

সাক্ষাৎ খুন,,
এটা শুধু আমিই জানি।
লোকে করছে গুনগুন,, 
বাড়ছে আনচানি।। 

মরেছি তোমার প্রেমে,
কিসের আর ডর।
করেছি মৌনবরন,
ফুটছে লক্ষণ, বাড়ছে প্রেম জ্বর। 

আজ আমার শব্দগুলো তোমায় দিলাম, 
মধুমাখা রসনার সবটুকু রস আহরনের লোভে।। 
স্বর্গীয় সুখ আসুক,, কও কথা,
নয়তো আঁখি মিলাও আসুক ব্যাকুলতার নীরবতা।। 

ঐ অধর-যুগল স্থির থাক,
হৃদ-স্পন্দন গতি পাক,
অনুভূতি সব স্বপ্নে জড়াক,
স্বপ্ন হারাক স্বপ্নের ফারাক।।

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...