লক্ষ্য-চ্যুতির দর্শন
----কিয়ৎ কিঙ্কর
লক্ষ্যে সফলতা অর্জন,,উচ্চশিক্ষা প্রয়োজন
তাই, বিশ্ব-বিদ্যালয় ভর্তি।।
এই বুঝি শেষ প্রতিষ্ঠান,,
দিন শেষে করব জ্ঞানার্জনের বিদায় অনুষ্ঠান;
এই ভেবে মনে বেজায় ফুর্তি।।
কিন্তু বিশ্ব-বিদ্যালয়,,
সম্ভাবনার দুয়ার,,আমোদ প্রমোদে জোয়ার
খোলা দেখে ভেতরে দেই ছুট;
লক্ষ্য স্থির,,মন অস্থির
এগোচ্ছি তবু কমছে না পথ, কি অদ্ভুত!!
এক দুয়ারে ঢুকে, শতেক দুয়ার মুখে;
কাচের দুয়ার,,হরেক বাহার,,
দুয়ার পরে, রঙিন পথের দেশ।।
এ পথ,যেন বিদ্যা-রথ,,থামবে না??
কভু কি এর হবে না শেষ???
বিচিত্র জগৎ,,চলমান পথ,,
যেমন--নীল লালচে পরে কালোতে প্রবেশ।।
ক্ষণকাল,,কালো বহাল
অতঃপর ফের নীলের আবেস।।
বুঝলাম,,চিরন্তন এ পথ।
ক্লান্ত আমার শপথ।।।
বুঝি নি হায়,,অতিকায়,,ধরার এ প্রথাগত ছল।।
তাই,,পথের শুরুতেই হারিয়েছি বল।।।।😒
No comments:
Post a Comment