কাল-পথিক
......কিয়ৎ কিঙ্কর
টিক টিক, টিক টিক, টিক টিক
আসে সময়-জ্ঞান, শুরু হলো এক পথের,
যে পথের আমি কাল-পথিক।।
পথ লাগে না খোঁজা, তৈরী পথ, মসৃণ সোজা।
আপনজন ভালোবাসায় সিক্ত হয়ে ছুটছি,,
পথ-ভরা মিষ্টি স্মৃতি।
মনে হলো,
সব কাল এসে একালে মিশুক,
বারংবার এ পথই ফিরে আসুক।।
সময় জাদুতে, আমি যেন কাল-বিহঙ্গ।
পরিপূর্ণ তারুণ্য ওমে, রঙিন রঙিন স্বপ্ন জমে।
দ্বিকবিদিক ছুটছি,,
হরেক রকম পথ, পথের আমি রাজা।
মনে হলো,
পথ, পথের সব সুখ নিঙড়িয়ে দিচ্ছে,,
সময় উল্টো আমার থেকে সময় ধার নিচ্ছে।।
সময় পরিক্রমায়, আমি যেন কাল-মানব।
আমি ক্লান্ত, ভ্রান্ত আশায়।
আলোক অভিসারী হয়ে ছুটছি,,
পথের শেষে এসে দাঁড়ায়, আবার পথ হারায়।
এ যেন দিগন্তে এসে, নয়া-দিগন্ত।।
যাত্রাপথ বন্ধুর, হোঁচট খাচ্ছি আবার ছুটছি।
সেই পথও একদিন শেষ হয়, অনেক পথের সূচনা দিয়ে।
সময়-চালক, চলছি হয়ে কাল-যাত্রী।
পথের মায়া, আলো ছায়া,
এগুলো আর টানে না।
শান্তির খোঁজে ছুটছি।।।
শান্তি পেলেই শান্ত হব, পথের সাথে চুক্তি।
আমার সময় সাঙ্গ হলেই, কাল পথিকের মুক্তি।।