Thursday, 21 November 2024

ইচ্ছের কারিগর

 ইচ্ছের কারিগর

                       ....... কিয়ৎ কিঙ্কর

তোমার আকাশ ছোঁয়ার ইচ্ছে,,
আমি উড়োজাহাজের কারিগর,,
তোমার বাতাসে ভাসার ইচ্ছে,,
আমি সমীরণ জাদুকর।

তোমার সবুজে হারানোর ইচ্ছে,,
আমার অরণ্যেতে বাড়িঘর।
তোমার সমুদ্রজয়ের ইচ্ছে,,
আমি দিক দিশারী বাতিঘর।।

তোমার বর্ষা-যাপনের ইচ্ছে,,
আমি মেঘে ঢাকা অম্বর।।
তোমার কুয়াশায় হাঁটার ইচ্ছে
আমি দুর্বাতে শিশিরের স্বয়ম্বর।।

তোমার জ্যোসনায় ভেজার ইচ্ছে,,
আমি শশীর দেহে রবির ভর।
তোমার গোলাপের মত ফোটার ইচ্ছে,,
আমি গোলাপ-বাগে মধুকর।।

তোমার স্বপ্নে পূর্ণতার ইচ্ছে ,,
আমি ইচ্ছালয়ের প্রফেসর।।
তোমার যত অলীক ইচ্ছে,,
খুঁজবে আমায় মৃত্যু পর।।

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...