কাম্য-কল্যান
----কিয়ৎ কিঙ্কর
মিথ্যা যেখানে সাদা কাক হবে
মিথ্যা যেখানে সাদা কাক হবে
নীরব হবে কু-চিৎকার, ,
সেথায় হবে সত্য-সাধনা
মুক্ত হবে বদ্ধ-দ্বার ।।
হিংসা যেখানে বীলিন হবে
মলিন হবে লাল-চো্খ, ,
সেথায় মিলবে প্রকৃ্ত সুখ
নশ্বরে হবে ঈশ্বর-ভোগ ।।
কপটতা যেখানে মুখ লুকাবে
সততা হবে প্রগতি-ধাল , ,
সেথায় হবে বিবেক-চাষ
শান্তি রবে ক্রান্তি-কাল ।।
হিংস্রতা যেখানে নেতিয়ে পরবে
শান্ত হবে অক্লান্ত শকুন , ,
সেথায় উড়বে সাদা পায়রা
সেথায় ফুটবে রজনী-বকুল ।।
বিভেদ যেখানে অসহায় হবে
সাম্য হবে কাম্য-অস্ত্র , ,
সেথায় নিহত বিকৃ্ত-বুদ্ধি
প্রধানে পড়বে সাধারন বস্ত্র ।।
নৃ্সংশতা যেখানে অস্ত যাবে
বিলুপ্ত হবে গুপ্ত হায়েনা , ,
সেথায় সজাগ দুদ্ধ-শিশুও
কালো-শোনিত গ্রাসে , ধরে শানিত বায়না ।।
ভালোবাসা যেখানে হুংকার দিবে
দীপ্তি পাবে ক্ষীণ-প্রভা , ,
সেথায় হবে ন্যায়-পূর্ণিমা
সেথায় চলবে কল্যান-সভা ।।
মানবতা যেখানে শাসন চালাবে
সিদ্ধ হবে প্রসিদ্ধ-অসুখ , ,
সেথায় হাসবে মানব-সমাজ
মর্তে আসবে স্বর্গীয়-সুখ …।।