Saturday, 29 March 2025

অক্ষম-বিবেক-চরিত

 অক্ষম-বিবেক-চরিত 
                       .......... কিয়ৎ কিঙ্কর
 
দুনিয়া ব্যাস্ত,,
আছি আমি তন্দ্রায়।
প্রতিজন প্রিয়জন?
প্রয়োজনে যে কাছে নাই।
আমি পুরো স্বার্থপর,
নিজেরটা শুধু ভাবি তাই।

তন্দ্রার মায়াতেই আছি আমি সুখে,,
জাগ্রত মানুষেরাই হিংসা পুষে বুকে।।
অন্যায়-কারীদের অন্ন দেয় মুখে,,
কপটতার ব্যস্ততায় থাকে বড় দুখে।
চুরুট, গাঁজা, ফেঞ্চি একসাথে ফুকে।

আমি দুর্বল, আমি ক্ষীণ 
নেই ঝগড়ার সাহস,, নেই কোনো ঋণ-ও।
ভুইফোঁড় সাহসী-দের রাগ ওঠে সস্তায়,,
আজেবাজে কর্ম করে অবশেষে পস্তায়।।
জিম যায় তিন বার, মার খায় রাস্তায়।।

আমি বোবা, আমি কালা,,
খারাপ সময়-রে এড়িয়ে বলি শুধু ভালা।
এতে সুশীল বিজ্ঞের অঙ্গে ধরে জ্বালা,
তারা বাকপটু করে ঝালাপালা,
সুযোগের প্রয়োজনে পরে মিথ্যার বরমালা।

আছি ঘুম-ঘোরে,,স্বার্থপর নত-শীর,
মাঝে মাঝে স্বপ্নের দোষে নিশানায় মারি তীর।
যারা সমাজের মাথা তারা সব মহাবীর,,
রাজনীতি পেশা, তারা সত্যবাদী যুধিষ্ঠীর,
আখের গোছানোর নেশা, অধিকাংশই ভন্ড পীর।।

আমি দুর্বল, নিষ্ফল আছি ঘুম ঘোরে,,
ঘুমন্ত যারা সমাজে তারাই রাজ করে।
অভিনয়ে সেরা তারা মুখোশ-টা পরে,,
রাঘব-বোয়ালে তেল দিয়ে পুঁটি মাছ ধরে।
দিনশেষে তাকিয়ে থাকে দুর্নীতির তরে,,

তবে আমিই উত্তম, ব্যাস্ত এ দুনিয়ায়,,
আছি আমি তন্দ্রায়।
প্রিয়জন প্রয়োজন,
দুখে পাশে থাকা চাই।
যদি না থাকে তাদের দায়,
স্বার্থপরতাই ভালো ভাই।
সাত-এ নাই, পাঁচ-এ নাই,
ভাবি শুধু নিজের-টাই।


তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...