Thursday, 19 May 2022

বিভ্রান্তির সুখ

বিভ্রান্তির সুখ
            ..... কিয়ৎ কিঙ্কর

বৃষ্টির উল্লাস,,
আবেগের আহাজারি।। 
সময়ের একরাশ,,
বিনা কথায় দিলাম ছাড়ি।।

তবুও কেন ফ্যাকাসে প্রসূন,,
দলছুট ঘরোয়া কপোত।।
কঠিন বাস্তবের খুন,,
আধো আলোয় গুম, শপথ।।

বিদীর্ণ দর্পনে মুখ।।
প্রতিবিম্বের ক্ষতি,,
স্বজন বিদ্বেষ।।।

পেয়ে অক্ষতের সুখ।।
বেড়েছে জীবন-গতি,,
আছি,,বেশ।।

প্রশস্ত ভাবনা, জন্মায় সুখ,,
কাল জন্মায় আশা।। 
গতিহারা সব ক্ষণজন্মা দুখ,,
শুধু রয় নশ্বর ভালোবাসা।।

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...