Saturday, 8 November 2025

সাঁয়াহ্নে কর-লাভ

 সাঁয়াহ্নে কর-লাভ
                         ........ কিয়ৎ কিঙ্কর


জীবন যাত্রার ঠিক সাঁয়াহ্নে, এক ছটা আলো,  
যা আমাকে আবার পাথ দেখালো,,
বললো,  
যেমন কালো রাত্রের অমানিশা, তেমনই তার বিপরীতে দিনের
আলো আছে।

ঠিক এক গাছ,  
কথা না বলে নিরবে যে করে অপেক্ষা,  
ঠিক সেই পথিক,  
যে হেঁটে চলে অলক্ষে, খুঁজতে দিগন্ত।  

সেই পথিক, সেই গাছ সবার চাহিদা আলো,  
সেই আলো যা আমি দেখেছি এক গোধূলিতে আঁধার কে হারিয়ে...

সেদিনের সেই ক্ষণে, সব জাগতিক নিয়মের ব্যাবচ্ছেদ করে,
সীনা বিদীর্ণ করে আলোটা বাম নিলয়ে ঠাঁই নিয়েছিলো।

শুদ্ধ লোহিত শুচি করে,
সত্যকে জাপটে ধরে, বলেছিল:

কায়ার আঁধারে খুঁজো আমায়,
মায়ার আকারে বুঝো আমায়,
অনেক করে চাচ্ছি তোমায়,
চাচ্ছি হতে চির বন্দী।

পবিত্র আঁধার সঙ্গে নিলে, নিজের মাঝে ডুব দিলে,,
দিলাম কথা, পাবে সর্বত্র, ছাড়বো না তোমার গন্ডি।

সময় এসেছে, জাগ্রত হোক তোমার মানমন্দির,
গভীর রাতে খুব একাকী তোমার আমার সন্ধির।

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...