সত্য-দাহ্
----কিয়ৎ কিঙ্কর
প্রখর সূর্য,তাও আধারে আমি
আলোকের খোঁজে ক্ষণে ক্ষণে থামি।
মোড়ে মোড়ে দেখি অন্যায় অত্যাচার
দেখি নাই আমি কিছু তাই করি প্রচার।।
মাথার উপর কালো মেঘের ছায়া।
সত্য-সন্ধান,বাড়ায় জানের মায়া।।
নির্ভীকে আসে ভূতুড়ে ভয়।
আধারটাই প্রিয় হয়ে রয়।।
বিবেকে মরীচা ধরে,,
শত শত পাপ দেখি দু'নয়ন পরে।
আখিঁ আড়ালে অশ্রু বিসর্জন করে।।
ভয় পশ্চাতে, সত্যের জন্ম হয়।।
বাক্স-বন্দী হয়ে সত্য করে জীবনী-সঞ্চয়।।
আলোর জন্য বার বার কেঁদে ওঠে।
আমি গর্জায়,বোঝায় আধারেই ফুল ফোটে।।
রুগ্ন সত্য গগন-পানে বার বার দেয় উঁকি।
শঙ্কিত মন মিথ্যাশ্রয়ে দেখায় প্রাণ-ঝুঁকি।।
বাধ্য সত্য,অবাধ্য হয়ে দুর্বলতায় ডুব দেয়।
ছায়া অপসারনের জন্য সত্য,সাহসে রূপ নেয়।।
মিথ্যার ভয় হয়,,
ভাবে,আলো আসবে কি নিয়ে সত্যের পরিচয়।।
তাই, বার বার মগজে ভয় হানে,,
আমি সত্যরে আটকায় সর্বোচ্চ শাসন-বানে।।
বায়ু-শূন্য হয় সত্য,
ছটফট করে কাতরায়।।।
বড়ই একগুঁয়ে সত্য,
তখনও আলো হাতরায়।।।
আমি অন্ধ অভিনয় করি।।
মারি সত্যরে যেন, নিজে না মরি।।
মানবতা নিছক মূর্তি হয়ে রয়।।
আধার রাজ্যেই সত্যের জীবন অবসান হয়।।
অতঃপর, সত্য জ্বলে বিবেক কাষ্ঠের চিতা পরে।।
দুর্বলতার শ্রাদ্ধে সে হারায় চিরতরে।।।
এভাবেই,
নিয়মিত করছি সত্য-দাহ্
নিষ্পেশিত আজ,কারণ সত্য করে নিকো ক্ষমা।।।।।।
No comments:
Post a Comment