Friday, 28 May 2021

বিবেক-চাষ

বিবেক-চাষ
                  ........কিয়ৎ কিঙ্কর

কষ্টে আছি, এক শুভ্র ভূখণ্ডে শকুনের পায়চারি দেখে,,
কি দোষে দুষ্ট, বয়স যাঁর চার-পাঁচ, 
কীভাবে তাঁদের রক্তে ভরাট হয়,, নৃশংসতার ছাঁচ।

কীভাবে মানুষ হাহাকারের প্রতিধ্বনি শুনে বিজয়োল্লাস করে,,
কীভাবে তারা গুলি বর্ষায়, অসহায় মানুষ পরে।।

পড়েছি একাত্তর, দেখছি একুশ,
বর্বরতা কি এমনই হয়,, 
দেশ-কাল ভেদে শকুন প্রকট রয়।।

অবাক লাগে,, বিত্তশালীরা হায়েনা-চাষে মত্ত,,
শান্তির আশায় জন্ম দেয়া ভেঙ্গে সকল শর্ত।।
বার্তা বাহকেরা সাদা পায়রা পোষে না, ইগল পালন করে,
দুর্বলকে শক্ত করার বদলে শক্ত খুটিটাই আঁকড়ে ধরে।।

বিবেক আজ নিষ্পাপ জীবনের বিদায়ী ঘন্টা,, 
দেশে দেশে বেজে উঠছে।।
মানবতা আজ বুকে জড়ানো শিশু, যক্ষের ধনটা,,
যাকে বাঁচাতে মা এদিক ওদিক ছুটছে।

মানবতা আজ কোহিনূর সম ,, উচ্চবিত্তবাদী,,
মানবতা হল তালিপাম চাষ,, প্রায় অদৃশ্য আবাদী।।

তবুও আশা রাখি,, শীগগির জাগবে মানবতা আপন মহিমায়।। 
সার্থক করে শহীদ রক্ত, সত্যের ভরসায়।।
বিবেক দিবে তাড়না, হবে সত্যানুসারী,,
ঘুচবে অন্ধকার, হবে আলোক অভিসারী।। 

দেখে যেতে চায়,, মুক্ত ভূখণ্ডে কেউ কারো নয় দাস,,
হাসছে শিশু, হাসছে মানবতা, হচ্ছে বিবেক-চাষ।।


তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...