Thursday, 27 August 2026

ধন্যবাদ অপরিচিতা

ধন্যবাদ অপরিচিতা

                         ........ কিয়ৎ কিঙ্কর 


কড়ই তলে ঠিক বিকেলে তোরে প্রথম দেখা,,

সাদা ফতুয়া, লাল ঠোঁট, ছোট চুল,

বেড় দাঁত, জিন্স আর হাতে শালুক ফুল,,

আমকে এসে ফুলটা দিলি, সাফ করে দিলি চুল,

গাছের কিনারাই বসা আমি, মুগ্ধতাই আকুল,,,,

বলতে চাইলাম অনেক কথা, শুনলি গোঙানোর শব্দ,,

কে তুই কেন মুছলি, আমার লোল,,

মানব আত্মা এত ভালো হয়? এতটা উজ্জ্বল!!!


শোন,, বানাবি আমাই দাস??

জানি সম্ভব না,

তবুও করবো এই অলীকের চাষ,,,


বছর ঘুরলে শুধু একবার দেখা দিস,,প্লিজ

৭ জানুয়ারি,,

সেদিন এসেছিলাম ধরাই,,,

বার বার পুনর-জন্ম পেতে চাই তোর আবেশে জড়াই...


দিগন্তে এসে কি গান সোনালি, শেষ গোধূলির ছায়াই,,

হাজার হতাশা খুঁজে পেল আশা তোর ক্ষণিকের ছোঁয়াই,,


মন্ত্র না করেই কিভাবে ফিরালি হারিয়ে যাওয়া হাসি,,

করলি কখন গুপ্ত হনন, বানালি প্রেম চাষি,,

কেন এলিনা আগে,,

মরণ চাওয়া এই চাতকের জীবনের সাধ জাগে,,


জারুল ফোটেনি তাই কলমি ফুলে সাজাবো তোর চুল,,

বিষন্নতা , বিষাদ, জরাজীর্ণ, ফুরিয়ে যাওয়া জীবনে,,

ফুটালি বকুল ফুল,,


কালো শাড়ি বেগুনি কুঁচিতে মাথা রাখবো তোর কোলে,,

সব সঞ্চয় এখন তোর খোপাই বকুল তুলবো বলে,,


অনেক বছর হলো,

এবারও আসিস নি,

এর মধ্যে শালুক তুলেছি, বকুল কুড়িয়েছি,,

জারুল ও ফুটেছে অনেক বার,,,

তুই আসিস নি,,


হয়তো বুঝিসনি আমার গোঙানি,

তবে ভালোই হয়েছে,

এই গাছের তলে কিছুই বদলাইনি, তোর গন্ধ পাই,,

ধুলায় গড়াগড়ি দেই না, চুলের ভাঁজ ঠিক রাখি,,

লোল পড়ে না আর,,

ভালোই হয়েছে আসিস নি, আসলে বদলে যেতাম আবার,,


ছন্দ না মিললেও,

জীবনের এই ভাগ আমার খুবই ভালো কাটছে,,


এখন চোখ বুজলেই তোর শব্দ, পরক্ষণেই তুই,,,

আশার শিয়রে শুয়ে শুয়ে সদা তোর আঙুল ছুঁই,,


ধন্যবাদ অপরিচিতা।।

No comments:

Post a Comment

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...