মানবতার ক্যানভাসে পথশিশু
----কিয়ৎ কিঙ্কর
পথশিশু বারি।।
মুচ্ছিল গাড়ি,,রাস্তার পাশে।।
অতঃপর তারই,,
গাল ভরা দাড়ি।।এক সাহেব আসে।।
বসে আমার সামনে।।
চোখে সুরমা,মাথায় টুপি,সাদা পাঞ্জাবি পরনে।।
মুখে নেয় পান।।
জবানে কলমা,ধার্মিক-রূপি, আঁটসাট গড়নে।।
দেখেই,ভেতর থেকে আসে সম্মান।।
ছোট্ট বারি,কেমনে মুছবে গাড়ির ছাদ।।
ছোট টুলের পরে,বৃদ্ধাঙ্গুলে ভর করে,কোনোমতে পৌছালো হাত।।।
হঠাৎ,ধুপ শব্দ করে,বারি যায় পড়ে।।
আমি আর ঐ সাহেব ছুটে আসলাম জোড়ে।।
আমি দেখি রক্ত পড়ছে কনুই হতে,কাতরাচ্ছে বারি।।
সাহেব দেখে টুলের আঘাতে ভোগলা হয়েছে তার গাড়ি।।
সে তড়িঘড়ি করে,বারিকে উঠালো ১হ্যাঁচকা টানে।।
টানা এক চড় মেরে,বার বার কটু কথা হানে।।
বারি আামার পানে চায়,,
মস্তিষ্কে বিশ্ময় জড়ায়,,
মানবতা কড়া নাড়ে,বিবেকের দরজায়।।
চেতনার দিক ফুরায়।।
আমি প্রতিবাদ করতে চায়।।
ভয় সামনে রুখে দাঁড়ায়।।
দু্র্বলতা অন্তরায়।।
আমি মানবতা হারায়।।
নিচের দিকে তাকায়।।।।।।।।।
অতঃপর, বারি চায় ক্ষমা।।
তখনও সাহেবের চোখে পান-রস রং জমা।।
পারিশ্রমিকের বদলে দু'লাথি-ঘা দিলো।।
তারপর,সে গাড়ি নিয়ে চলে গেলো।।
কাঁদতে থাকল বারি।।
অবাক-মূর্তি হয়ে দাড়িয়ে রইলাম পাশে তারই।।
আসল চোখে জল।।
আমি দুর্বল।।।।।।।।।