অধিকার
----কিয়ৎ কিঙ্কর
অধিকার হলো অপার সুখ।।
যার পূর্ণতা প্রয়োগে।।
অধিকার হলো অদ্ভুত অসুখ।।
যার কামনায় সকলে।।
অধিকার হলো অমাবস্যায় আলো।।
যা অতি স্পষ্ট।।
অধিকার হলো ডুমুরের ফুল।।
যার প্রাপ্তিতে,বেজায় কষ্ট।।
অধিকার হলো মধুর জ্যোৎস্না।।
যা আনে মনে শান্তি।।
অধিকার হলো মায়ের আঁচল।।
যা দূর করে ক্লান্তি।।
অধিকার হলো মোনালিসার হাসি।।
যা অতি কাঙ্ক্ষিত।।।
অধিকার হলো প্রান্তিক চাষি।।
যার সীমানা কিঞ্চিত।।
অধিকার হলো রাজ-সেনাপতি।।
যার কতৃত্ব নির্দিষ্ট।।
অধিকার হলো চীনের প্রাচীর।।
যার অঙ্গ মানব-সৃষ্ট।।।
অধিকার হলো সূর্য-রশ্মি।।
যা জন্মায় শক্তি।।
অধিকার হলো মুমিনের টুপি।।
যা আনে ভক্তি।।
অধিকার হলো মানব-জীবন।।
যা চিরকালের নয় যে।।।
অধিকার হলো যঙ্ক্ষের ধন।।
হারাবার ভয় হয় যে।।।।।।
No comments:
Post a Comment