Thursday, 25 October 2018

তুই বন্ধু আমার

তুই বন্ধু আমার

                        ...............কিয়ৎ কিঙ্কর


তুই বন্ধু আমার, ভালো -মন্দের সাথি;
তুই বন্ধু আমার, আধাঁর নিভানো বাতি;

তুই বন্ধু আমার, সুখে দুঃখে পাশে থাকতি;
তুই বন্ধু আমার,  অসুখ- বিসুখে খোঁজ রাখতি;

তুই বন্ধু আমার, গুপ্ত কথার সিন্দুক ;
তুই বন্ধু আমার, কারন ছাড়াই নিন্দুকের নিন্দুক;

তুই বন্ধু আমার, যন্ত্রটা খুব বুঝতি ;
তুই বন্ধু আমার,  লুকাই লুকাই হাসির কারণ খুঁজতি;

তুই বন্ধু আমার,  বাদরামি আর পিনিকবাজির সাক্ষী;
তুই বন্ধু আমার,  অশান্ত সময়ের শান্তি-রক্ষী;

তুই বন্ধু আমার, ঝগড়ার আধার কথায় কথায় রাগ ;
তুই বন্ধু আমার,  শান্ত পায়রা কখনও কখনও বাঘ;

তুই বন্ধু আমার,  ব্যাপক রাগেও টপাক করা হাসি ;
তুই বন্ধু আমার,  সদা কল্যাণ প্রত্যাশি।

তুই বন্ধু আমার,  চুপ থাকার কারণটা খুজে নিতি;
তুই বন্ধু আমার,  চুপিসারে সেরা সমাধানটাই দিতি;

তুই বন্ধু আমার,  বাচ্চামিগুলো হাসিমুখে সইতি;
তুই বন্ধু আমার,  ভুলভালগুলো সময়বুঝে কইতি;

তুই বন্ধু আমার,  বিশ্বাস আর সন্মানের সেরা মিশ্রণ;
তুই বন্ধু আমার,  খাম-খেয়ালির সব কোণ;

তুই বন্ধু আমার,  নিজ খুশিতে কান্নার ভাগিদার ;
তুই বন্ধু আমার, নিজ দুঃখেও হাসির দাবিদার ;

তুই বন্ধু আমার,  অবর্ণনীয় কেমনে বর্ণনা করি ; 
তুই বন্ধু আমার,  ভোরের পদ্ম ছাগমুখী অপ্সরী;

তুই বন্ধু আমার,  প্রাণ্তি কালের আলো;
তুই বন্ধু আমার,  স্বীকার করিনি সত্যিই তুই ভালো। 

তুই তো তুই-ই ; বন্ধু আমার।।

No comments:

Post a Comment

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...