Monday, 16 July 2018

কল্পিত "তুমি"

কল্পিত "তুমি"

                 ---কিয়ৎ কিঙ্কর


তুমি মেঘের দিনের বজ্রপাত,হঠাৎ চমকে আসো।।
তুমি সদ্য-উদিত সবুজ শস্য,মৃদু-রোদ ভালোবাসো।।

তুৃমি শীতের দিনে ভোরের কুয়াশা, শীতল ধোয়ার শান্তি।।
তুমি জারুল-তলের মিষ্টি ছাঁয়া, উধাও করো ক্লান্তি।।

তুমি নদে-নিঙরানো নির্মল বায়ু, প্রশান্তি ভরা শ্বাস।।
তুমি মহান স্রষ্টার অপরূপ সৃষ্টি, মরুতে সবুজের বাস।।

তুমি গ্রীষ্মের দিনে গেরুয়া গোধূলী, রাঙাও ঐ দীগন্ত।।
তুমি অভাগার মুখে প্রাণ-খোলা হাসি, সুখের আদ্যোপান্ত।।।

তুমি গাড় সবুজের মাঝে, হলদে সবুজ সজ্জা।।
তুমি, গৃহ-বধূর সামান্যতেই ঘোমটা টানার লজ্জা।।।

তুমি ১ পশলা বৃষ্টিতে সৃষ্ট রংধনু, দুর্লভে পাওয়া অম্বর।।
তুমি ইমামের স্পষ্ট ভাসনের পবিত্র আসন, মিম্বর।।।

তুমি ক্ষরার দিনে উর্বর জমি, ১ টুকরো ভরসা।।
তুমি প্রখর গ্রীষ্মের চাতক চাহিদা, হঠাৎ সৃষ্ট বরষা।।।

তুমি কল্পনার সবটুকু নির্যাস, দৃষ্টি-ভঙ্গির বিন্যাস।।
অতুলনীয় তুমি তো তুমিই,,হৃদয়ে থাকো ১২ মাস।।।

No comments:

Post a Comment

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...