Sunday, 4 October 2026

সম্ববত, খোঁজ হবে না

সম্ববত, খোঁজ হবে না

                        ......... কিয়ৎ কিঙ্কর 


সম্ববত, খোঁজ হবে না,,

দূর পথিকের।

যে দূর পথ পেরিয়ে উপসংহার হারিয়ে,

সূচনায় হবে অচেনা,,

নতুন ভূমিকায় তার মন যাচে না --আবার সূচনা করতে।

অসময়ের পথিক হয়ে সুসময়ের আঙ্গুল ধরতে।


যার হাতে বাতি আছে,

রীতি মেনে স্মৃতি আছে,

অন্ধকার কাটাতে পাছে,

জোনাকির আলো, তার মন সাধে না।

অমাবস্যায় পূর্ণিমা চেয়ে তার মন কাঁদে না।।


তরী যার আছে তার, মন-মাঝে কম্পাস।

দিক রাখে ঠিকঠাক, সময়ের ক্রীতদাস,,

গন্তব্যে দিগন্ত থাকে, পেছনে সে দেখে না।

ফেলে আশা তীরের কতশত স্মৃতি তারে, নব-আঁশে বাঁধে না।

তীরে বসা মাঝির এক তরী স্বপ্ন তারে, ভাবুক হতে সাধে না ।


সম্ভাবনা রোজ রবে না,

আগামীতে খোঁজ হবে না --

ঐ পথিকের,

যার ব্যর্থ অতীত, বর্তমানে;

আগামীর ভয় ছাপিয়ে,

জয়ের নেশা চাপিয়ে, আর ক'বে না -- 

আরেকবার চেষ্টা করতে।

আজকে হামাগুড়ি দিয়ে কালকের আঙ্গুল ধরতে।


যার হাতে হাল নেই,

ঝড়ের দরুন পাল নেই,

দিকহারা তরী বাঁচাতে সে-ই,

কোনো রীতি আর মানে না।

জীবন নদে, যাত্রার পথে পথে,

জীবনী সঞ্চয়ে, সময়ের সাথে সাথে,

অতি অভিলাষ তারে আর হানে না।


ঊষর,

জমি যার নেই তার, আঁশ নিয়ে হাল-চাষ,

ফল পায় না ঠিকঠাক, তবু হয় সময়-দাস।

দিগন্তে গন্তব্য থাকে কিন্তু তা সে দেখে না।

সারা মৌসুম স্বপ্নচাষ তবু সুসময় তারে ধরে না।

অশ্রু-সেচ খরা কাটায় তবু খালি গোলা ভরে না।


সম্ভাবনার সব সূত্র জেনে, রীতিনীতির সবটা মেনে,

পথিক পথে টিকে থাকলেও,পথ পথিকের কথা রাখলেও,

সময় ফুরিয়ে যাবে, মনন আর সাঁই দিবে না --

আরেকবার চেষ্টা করতে,,

নিয়তি-সঙ্গ ত্যাগ করে স্বপ্নের আঙ্গুল ধরতে।।


সম্ববত, খোঁজ হবে না,,

সম্ভাবনা আর রবে না,,

দূর পথিকের। 

No comments:

Post a Comment

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...