কাবেরী, তুমি কি আমার সফর-সঙ্গী হবে?
.........কিয়ৎ কিঙ্কর
তুমি কি আমার সফর-সঙ্গী হবে?
আমি শূন্যের কাছাকাছি ।
আমি সাদাসিধে অপূর্ণ এক প্রাণ,,
তুমি সম্পূর্ণা, কাবেরী, বেঁচে আছি ।।
তুমি কি আমার কাঙ্ক্ষিত "এক" হবে?
যে শূন্যের শূন্যতা দূর করে ।
আমি তোমাতে পূর্ণ এক প্রাণ,,
যা তোমার পূর্ণতায় সুর ধরে।।
তুমি কি আমার সফর-সঙ্গী হবে?
আমি সচরাচর হতাশ হয়ে যাই।
আমি থমকে যাওয়া, নিথর এক প্রাণ,,
তুমি চন্ঞ্চলা,কাবেরী, পাশে চাই।।
তুমি কি আমার কাঙ্ক্ষিত "এক" হবে?
যে হতাশাও , ভুলায় আশার গানে।
আমি তোমাতে আশাবাদী এক প্রাণ,,
যা তোমার প্ররোচনায় প্ররোচিত হতে জানে ।।
তুমি কি আমার সফর-সঙ্গী হবে?
আমি কিছু বাজে অভ্যাসও রাখি।
আমি ধূসর প্রায় , পঁচা এক প্রাণ,,
তুমি সুঁচি, কাবেরী, আশায় থাকি।।
তুমি কি আমার কাঙ্ক্ষিত "এক" হবে?
যে কালোতেও আলোক পরিণতি টানে।
আমি তোমাতে সদা-সত্য এক প্রাণ,,
যা তোমার কথাই পবিত্র বলে মানে ।।
তুমি কি আমার সফর-সঙ্গী হবে?
আমি মাঝে মাঝে ফাঁকাপেটও থাকি।
আমি জমে যাওয়া, দুর্বল এক প্রাণ,,
তুমি অনন্যা, কাবেরী, স্বপ্ন মাখি।।
তুমি কি আমার কাঙ্ক্ষিত "এক" হবে?
যে অভাবেও ভালোবাসার করে চাষ।
আমি তোমাতে সম্পদশালী এক প্রাণ,,
যা তোমার খুশিতে হাসি খুঁজে বারো মাস।।
তুমি কি আমার সফর-সঙ্গী হবে?
আমি কঠিন বাস্তব ভয় পাই।
আমি ভড়কে যাওয়া , ভীরু এক প্রাণ,,
তুমি তো সাহসিনী, কাবেরী, তুমি কি নাই??
শুনছো?? কাবেরী??
কেন ধরছ না হাত, কত দেবে আর ফাঁকি?
প্রায় দু মাস আজ, মাটির দেয়াল ভাঙ্গা এতোটা কঠিন নাকি??
আর কত করব আহাজারি? মানটা এবার ভাঙ্গো,,
তোমায় নিয়ে কবিতা বলছি, এবার তো একটু জাগো,,
কাবেরী, তুমি কি আমার সফর-সঙ্গী হবে?
আমি শূন্যের কাছাকাছি,,
বলতে থাকলো প্রণয়। ।। ।
No comments:
Post a Comment