Friday, 29 July 2022

আমি যন্ত্র মানব, আমি যন্ত্র খাই

 আমি যন্ত্র মানব, আমি যন্ত্র খাই
                                    ..... কিয়ৎ কিঙ্কর

আমি যন্ত্রের মায়ায় সুখ কুড়ায়,,
আমি যন্ত্র জাদুতে দুখ তাড়ায়।।
আমার অনুভূতি সব যান্ত্রিকতায়,,
আমি যন্ত্র মানব, আমি যন্ত্র খাই।।

আমি অ্যামলেডের পর্দায় স্বপ্ন সাজাই,,
আমি যান্ত্রিক শব্দ মনে বাজাই।।
আমার অনুভূতি সব ক্ষীণ প্রায়,,
আমি যন্ত্র মানব, আমি যন্ত্র খাই।।

আমি মুঠোফোনে খুজি স্বস্তির ঠাঁয়,,
আমি যান্ত্রিক আলোর স্পর্শ চাই।।
আমার অনুভূতি সব ক্ষীণকায়,,
আমি যন্ত্র মানব, আমি যন্ত্র খাই।।

আমি যন্ত্রের দাস, বাঁচি যান্ত্রিক-সরবতায়,,
আমি যন্ত্র-মন্ত্রে মুগ্ধ নিরবতায়।।
আমার অনুভূতি সব বিলুপ্ত প্রায়,,
আমি যন্ত্র মানব, আমি যন্ত্র খাই।।

আমি যান্ত্রিক শীতলতায় বুক জুড়ায়,,
আমি যন্ত্র-সৌরভ গাত্রে জড়াই।।
আমার অনুভূতি সব আজ শূণ্য তাই,,
আমি যন্ত্র মানব, আমি যন্ত্র খাই।।

আমি যন্ত্র দিয়ে মগজ চালাই।।
আমি যন্ত্রের মাঝে নিঃশ্বাস পাই।। 
আমার কোনো অনুভূতি নাই,,তাই,,
আমি যন্ত্র মানব, আমি যন্ত্র খাই।।

No comments:

Post a Comment

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...