আলোকিত অমাবস্যা
..... কিয়ৎ কিঙ্কর
হাঁটুজল ঘোলা পানি, ঘাড়-সম বেইমানি।
ধরি মাছ কি সাপ? নেই ভরসা,,
চায়, আলোকিত অমাবস্যা।
পরধন লুটে, কি যে শান্তি জুটে।
সাজাই ফুলেল নাকি কন্টক শয্যা?
মিথ্যার আদরে , ছলনার চাদরে
নিজেকে আগলাচ্ছি নাকি ভঙ্গুর সজ্জা?
আখলাকের ক্যানভাসে, পশ্চিমা-পথ,
সফলতার গন্তব্য নাকি অবক্ষয়ের শপথ?
অন্ধ অনুকরণ, মন কালিমাময় ফর্সা,,
যাই হোক, চায় শুধু আলোকিত অমাবস্যা।
পরনিন্দার তীরপালে, পরশ্রীকাতরতার ছায়া,
অতিকায় সভ্য নাকি সমাজের মায়া?
উপরে ফিটফাট, ঘুনে ধরা মজ্জা?
এগিয়ে যাচ্ছি নাকি আগালেই লজ্জা?
ধুর কীসব ভাবছি, যেন মাঘের বরষা,,
আসুক শুধু , আলোকিত অমাবস্যা।
No comments:
Post a Comment