Thursday, 18 July 2019

দেবী-বহুরূপী

দেবী-বহুরূপী

                          ..........কিয়ৎ কিঙ্কর

আমি মূর্তী-পূজারী নই,,
তবুও দেবী সাক্ষাৎ পেয়েছি।। 
আমি গানটা তেমন চর্চা করিনি,,
তবুও তার জন্য ভক্তিগীতি গেয়েছি।।

কখনও সে হিংস্র,, সর্ব-গ্রাসী শিখা,,
কখনও সে কল্যানী,,কখনও দিক রেখা।।

কখনও সে পাথর-কঠিন,,নির্দয়-পাষান,,
কখনও সে মসলিন মলিন,,মমতায় ঘেরা স্থান।।

কখনও সে উত্তপ্ত,,সূর্যকে হার মানায়,,
কখনও সে শীতল,,শান্তির বার্তা জানায়।।

কখনও সে হৃদয়-হীনা,,রসহীন এক প্রাণ,,
কখনও সে এতই ভালোবাসে,, মুহূর্তেই ভরে জান।।

কখনও সে অবুঝ,,মানে না কোনো কথা,,
কখনও সে এতই বুঝে,,সয়ে নেয় সব ব্যথা।।

কখনও সে মনোযোগী হয়ে,, বিপদে হাতটা ধরে,,
কখনও সে সহযোগী হয়ে,,স্বপ্ন-পূরন করে।।

আমি অতি সাধারণ,, 
দেবী মহিমা বুঝি নাই,,
দেবী অতি মহান,,
তাই,,ভুলগুলোর মাফ চাই।।

আমি এতই ভাগ্যবান যে,,
মানুষে পেয়েছি রূপকথার সেই রূপ।। 
তার দর্শনে এতই পুলকিত হই যে,,
বাচাল হয়েও হয়ে থাকি চুপ।।

শত শত গুণধারী,, এই আমার দেবী।।
আমি গুণ-সঞ্চারী,,এক ক্ষুদ্র কবি।।

No comments:

Post a Comment

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...