ভাবনায় আমি
----কিয়ৎ কিঙ্কর
আমি রিক্ত তবুও শক্ত,,
সাহসীরা মোর ভক্ত।।
আমি নীরব, তবু তপ্ত,,
আমাতে দুশমন অভিশপ্ত।।
আমি বিভীষিকায় করা উল্লাস,,
আমি দুঃখ-জয়ী হাসি,,
আমি অত্যাচারীর সর্বনাশ,,
আমি শান্তির অভিবাসী।।
আমি লাভা,, আমি হুতাশন,,
আমি অন্যায়-বিরুদ্ধ শাসন।।
আমি ঐশি আলো, মিথ্যায় ভয়,,
আমার আত্মগোপনে নাই সংশয়।।
আমি যুদ্ধে করা জয়োধ্বনি,,
নীরবতার আওয়াজ।।
আমি মুক্তি-নিষাণ, ছোঁড়া বহ্নি,,
স্বাধীনতার রেওয়াজ।।
আমি মানবতায় বেষ্টিত সাহস,,
সৎ চিত্তের দাস।।
আমি খারাপির চোখে সব দোষ,,
সুখ-শান্তির অবকাশ।।
No comments:
Post a Comment