অবিনাশী ইচ্ছে
......... কিয়ৎ কিঙ্কর
আজ লিখার শক্তি পাচ্ছি না,
কিন্তু বসে আছি কলম আর কাগজের ধারে।
ইচ্ছের বাইরে গিয়েই আজ আশি,,
হয়তো আরো কয়েকটা বছর এভাবেই;
জীবনে ইচ্ছের বিচিত্র বুনন ঠাওর করেছি,
তার অভিজ্ঞতাই লিখার ইচ্ছা-শক্তি জন্মিয়েছে।
হয়তো যখন উঁচু আওয়াজ ছাড়া কান শুনবে না,,
চোখে চশমা পড়েও খুব কাছে ছাড়া দেখবো না,,
তখনও লিখব ইচ্ছের কালিতে মনন পাতায়।।
আপন ইচ্ছের বাইরেও এক বিশাল জীবন আছে,
বাস্তবতার জীবন; জীবনের দেয়া সুযোগগুলো-
জীবন সাজায়,, কেউ সাথে সাথে কেউ সবরে,,
জীবনকে সাজায় জীবনের দেয়া ইচ্ছের আদলে।
অতঃপর চলে, বাধ্যবাধকতাকে আপন বানানোর সংগ্রাম।
পিছিয়ে পড়া জীবনকে, যে কোন ঘাটে পৌঁছানোর ইচ্ছে।
ইচ্ছে রূপ বদলায় জীবনের প্রচন্ড বাঁকে,,
যেখানে অপর পাশ না দেখে অনুমান করতে হয় পথের।
ইচ্ছের অবয়ব বদলায় নতুন ভবিষ্যতের ডাকে,
প্রায় সব সাড়া দেয়, কেউ কেউ শুনে নিজ মতের।
আমি ভীতু মানুষের দলে,
যেথায় ইচ্ছের দালালি চলে, নিজের সাথে,,
সাহসের অভাব জিতে নেয় সহসা সুযোগ, জীবনের গতি থামে না।
সব ট্রেন গন্তব্যে পৌঁছায়, শুধু বদলাই স্টেশনের ঠিকানা।
সময় থাকে সুযোগের প্রতীক্ষায়, প্রিয় সুযোগ ধরা দেয় না,,
সময় এলে বাস্তবতায়, প্রিয় হয় সাধারণ, আকাঙ্ক্ষা আর রয় না।।
দিন-শেষে রাত এলে, স্বপ্নকে ভয় হয়,,
কত শত রূপ বদল স্বপ্নকে করে ক্ষয়,
জীবন বাজারে স্বপ্নের বেচা কেনায় বাস্তবতাই সিন্ডিকেট,
প্রচুর সংগ্রাম শেষে দিন ফুরানোর পর থাকে শুধু মার্জিনাল রেট,,
সেইরূপে আমি এখন,,
নিঃশ্বাস নিয়েও স্বপ্ন, ঠিকভাবে হেঁটে বেড়ানোও ইচ্ছে,,
ক্ষণে ক্ষণে স্বপ্ন পূরণ হয়, প্রতি ক্ষণে আখিরাত জড়িয়ে নিচ্ছে।
সবকিছু ভাবলাম; কলমের আঁচড়ে ঠিক বুঝছি,,
ইচ্ছের রংধনুতে নিজের শুভ্র ইচ্ছেগুলো অনুপস্থিত,
লাল নীল আসমানি স্বপ্নের ভিড়ে,,
অলসতা, কাপুরুষতা আর ভয়ে, জীবন-প্রিজম বানাতে পারিনি,,
জীবনীর প্রলোভনে, কিঞ্চিত সুযোগ নীরে।।
আফসোস হচ্ছে চোখ বুজে যাচ্ছে,,
তবুও আপন ইচ্ছের কবরে জন্মাচ্ছে স্বপ্নের মস,,
নিয়তিকে মেনে চরম বেহায়া বেশে ইচ্ছে এলো,
পেতে চায়, জান্নাতুল ফেরদৌস।।
No comments:
Post a Comment