দুনিয়ার দুনিয়াবি
............কিয়ৎ কিঙ্কর
দুনিয়ার দুনিয়াবি,
সব ছেড়ে চলে যাবি,
ঠিক, ঠেঁকে রেখে যাবি --
মায়া।।
আঁধারের দুনিয়ায়,
কেউ আলো আগে পায়,
আভা কেউ খুঁজে যায়,,
জীবনের গোধূলিতে, ধরা দেয় --ছায়া।।
মাঝের এ আলোতে,
মশাল-টা জ্বালে যে,,
ছড়ায় প্রভা , অমানিশায় সে,,
জড়ায় বাহুডোরে সত্য।।
কাল করে সত্য-ধারণ,
পাশাপাশি মিথ্যার চারণ,,
মহাকাল ছেঁকে ফেলে কায়া।।
দুনিয়ার দুনিয়াবি,
সু - কু - পথের দাবি,,
নীতি ভুললে খাব-ই খাবি,,
নতুবা মনুষত্ব পাবি --
ক্ষয় থেকে অব্যয় হবি এ কালের খেলায়,,
মায়াগুলো স্মৃতি হবে, সবকালে বয়ে যাবে ভালোর ভেলায় ।
নয়তো মায়া ছল হবে, অনুতাপ রয়ে যাবে ঠিক গোধূলি বেলায় ।
No comments:
Post a Comment