নব্য সুশীল দ্বন্দ্ব
............ কিয়ৎ কিঙ্কর
যখন মানুষ মরে পত্রিকার প্রতি পাতায়,
আমার তখন জটিল সময় কঠিন এ জীবন গাঁথায়।
আমার তখন জটিল সময় কঠিন এ জীবন গাঁথায়।
নিজের ভালো মন্দ টা সবার আগে বুঝি,
সমালোচনা পাশ কাটিয়ে শান্তিটুকু খুঁজি।
হররোজ করি খোঁজ সহজ সুযোগের,
সব সুরেই মেলাই সুর বাড়ে কাজ মগজের।
সবারেই রাখি খুশি কি ভালো কি মন্দ!!
দিনশেষে চিত্তে চলে আপন খুশির দ্বন্দ্ব,,
স্বার্থপর নই আমি, শুধু মনে আপন চিন্তা,
সব কাজেই থাকি আমি নিয়ে মধ্যম পন্থা।
দেখো ভাই যদি পরিবর্তন আসে, উল্টাই যায় দিক,,
তাই তো মানি অমর বাণী --শক্ত জবানই ঠিক।
আমি সদা সেই দল,
যার ক্ষমতা রয় প্রবল,,
তবুও বিবেক সত্য সন্ধানে দেয় ক্রমাগত ছল।
তখন বিরতি টানি,
কাঠের চশমা চোখে, আপন উন্নয়ন মোহে দেই,
বিবেকের কোরবানি।।
এক নব্য সুশীল আমি, ব্যস্ত জ্ঞান আহরণে,,
তবুও জড় জ্ঞান গতি চায়, সত্যদাহের শিহরণে।
আমি ভাই মৃতপ্রায় বিবেকটারে বাঁধি,,
রম্য সাহিত্য পাঠে মনটাকে সাধি।
সুযোগ পেলে হয়ে যাবো আলোচনায় মগ্ন,,
পুঁথির বলে আড়াল করবো ভেতরটা কত ভগ্ন।
আমিও জানি সঠিক কি, সত্যের পথ কোনটা,,
সুবিধার জলে নিঙরে নিয়েছি আমার এ অবুঝ মনটা।
নতুন নতুন সত্য আসে, আমার দুয়ার বন্ধ,,
জীবন চলে জীবিকা বলে, ইমানি সূচকে ভন্ড।
সুশীল আমি, পুরনো মেজাজের জীবনী হারা ছন্দ,,
হৃদ পাড়ায় নিয়ত চলে, নব্য সুশীল দ্বন্দ্ব।।
No comments:
Post a Comment