তুমি আমি অন্বয়
............ কিয়ৎ কিঙ্কর
এক সকালে ব্রহ্মপুত্রের পাড়ে দাঁড়িয়ে থেকে,
গোধূলিতে দেখা দূর দিগন্তের লাল আভা তুমি,,
তুমি কতটা আকাঙ্খার ফল জানে শুধু
আমার হৃদয় নিংড়ানো অনুভূতি।
এক সকাল সবুজ ঘাসে বৃষ্টির পর
ঘাসগুলোর পাওয়া নতুন সজীবতা তুমি।
তুমি এতটা জীবনময় যে নিজ জীবনী
সঞ্চার হয় তোমায় অবলোকনে।
এক ছুটে চলে বাসের জানালায় দেখা
গতিময় ধানী মাঠের রূপ তুমি,,
তোমার স্থির চিত্রই এতটা চঞ্চল যা
আমার স্থবিরতার শান্তিময় হত্যা।
এক ঘনরাতে উন্মুক্ত মাঠে শীতের
কুয়াশার ভেসে থাকার ভঙ্গিমা তুমি,,
তুমি এতটা মনোহরা যে, তুমি তুমি
ভাবলেই নিজেতে হারায় আমি।
এক বর্ষার দুপুরে রোদ ছায়ার খেলায়
মেঘের করা কারুকাজ তুমি,
তোমার চাহনি এতটাই শৈল্পিক যা
আমার হৃদয়ে মায়া-নকশা করে।
এক শীতের হঠাৎ বৃষ্টিতে লেকের
বেঁচে থাকা পানিতে প্রাণের যোগ তুমি।
তোমার উপস্থিতি এতটা মোহনীয় যা
অসুস্থতায়ও দেয় আমায় সুখ ভোগ।
প্রায় রাতে চোখ বুজে দেখা স্বপ্নে
এক আদর্শ নারীর অপরূপ রূপ তুমি।
তুমি এতটা মায়াবতী যে,
তোমা-দেখা পায় অবচেতনেও।
সব প্রহরের কল্পনায় থাকা ভবিষ্যত পরিকল্পনার
অবিচ্ছেদ্য অংশ তুমি।
আমি কতটা তুমিময় জানে শুধু
আমার আমি।।
No comments:
Post a Comment