আশাতেই আঁশ
........... কিয়ৎ কিঙ্কর
........... কিয়ৎ কিঙ্কর
প্রভাতের আভাতে দেখেছিনু মৃদু রোদ ছটা,,
ভেবেছিনু ধান শুঁয়াকে,কিছু ভাঙাইবো আর রাখিবো কিছু গোলা-এ,,
ধান দিলেম উঠোনে, পুরোদস্তর শৈল্পিক সাঁচে।
অচিরেই কপোলে পড়িলো বৃষ্টির ফোটা,,
চপচপে ধান বস্তায় পুরিয়া, উনুন খানি জ্বালায়ে,,
কপাল পুড়ায়ে বৃষ্টিতে, ছাঁকিয়াছি হস্ত অগ্নি-আঁচে।।
এই বরষার ভরসা নাই এক দন্ড,,
বিলম্ব না করিয়া মেঝের উপরে ভেজা ধান ছড়ায়ে,,
আমি অতঃপর উপর দিয়া সজোরে চালায়াছি পাখা।
আরে, পোড়া পোড়া ইহা কিসের গন্ধ,,
রান্নাঘরে উনুন মুখে শুকনা কাঠের আগুন দমায়ে,,
পাতিলের সরা সরাইতেই, কালো ধোঁয়ার পরে কালচে ভাতের দ্যাখা।।
বিন্নি ভিজায়ে অন্ন পুড়ায়ে শুন্য উদরে হাত,,
আজ বাঁচায়ে কাল খাইবো বলিয়া, খায়নি গত রাত।
ঘর ভরা মোর ধান তবু ঘরেই হাভাত।
গিন্নি ধরিয়াছে অন্য পোলারে দেখিয়া উঁচু জাত।
নয়ন জুড়িয়া আসিয়াছে অশ্রু, মনন জুড়িয়া রব,,
এক প্রস্থ প্রস্তর বুকে লইয়া, শোকে ধরিলাম মোনাজাত।
হে রহিম রহমান কিছু চাহিনে, চাহি শুধু দুমুঠো ভাত।
মনে আঁশ কালকের রবি আপনার রবে, শুদ্ধ হইবে সব।
No comments:
Post a Comment