দ্বন্দ্ব ছন্দ
...... কিয়ৎ কিঙ্কর
কেউ তোমাকে প্রশ্ন করে,,
উত্তর হয় ধাঁধা,
কাউকে তোমার মনে ধরে,,
অন্য কারো রাধা।।
সমীকরণের শেষে এসে,,
চলক অসংজ্ঞায়িত,
উত্তর সব ঠিকই মেলে,,
সুখ আসে না কাঙক্ষিত।
অমাবস্যায় রাত্রি যাপন,,
সোডিয়াম বাতির নিচে,
পূর্ণিমাতিথি রয় যে গোপন,,
আঁশ পুরে মিছে মিছে।।
সে তোমাকে প্রশ্ন করে,,
উত্তর হয় সাদা,,
সুখ তো এতো সহজ নয়,,
তুমি ভাবলে ধাঁধা।
সমীকরনগুলো ঠিকই ছিল,
চলকের মান বাঁধা,,
স্বল্প জ্ঞানে সংঙ্কা করে,
হারাইলো সে রাঁধা।
পূর্ণিমাতে রাত্রি যাপন,
নিকষ কালো কক্ষে,,
অমাবস্যার স্মৃতি-চারণ,,
আঁশ পুরে ক্ষত বক্ষে।।
No comments:
Post a Comment