Tuesday, 12 January 2021

গল্পটা বন্ধুত্বের,,,,,

 গল্পটা বন্ধুত্বের,,,
           ...........কিয়ৎ কিঙ্কর 

থেকে থেকে শুনি আমি সাগরের ডাক,,,
গল্পের চরিত্রগুলো অক্ষয় থাক।।
উত্তাল সরোবর, স্মৃতিদের ঝাঁক,,,
গল্পের সবটুকু স্মৃতিতে জড়াক।।

পাহাড়ের বুকে শুনি ঝরনার সুর,,
মন ছুটে চলে যায় দুর বহুদূর।।
সেই পথ-সঙ্গীরা, আঁধারের নূর,,
কম সম মারামারি আর ভালোবাসা প্রচুর।।

শীতের ভোরে, কুয়াশার খেলা,,
কল্পনায় কুয়াশা দেখায় বন্ধু-মেলা।।
দেখি আর বিষন্নতায় কেটে যায় বেলা,,
মেঘ-মাখা মুখটারে তোরা করিস রোদেলা।।

কিছু জরা, কিছু খরা নিশ্চিহ্ন হোক,,
কিছু সুখ চিরদিন হোক উপভোগ।।
ধরে থাক চিরকাল বন্ধুত্বের জোঁক,,
মুছে যাক দুঃখ, ঘুঁচে যাক শোক।।

কিছু শব্দের, শব্দার্থ নাই,,
কিছু মায়া, পূর্ণতা পায়।।
কিছু আবেগ, বাস্তবে হারায়,,
কিছু সম্পর্ক, সদা পাশে দাঁড়ায়।।

এ সব 'কিছু'র মিশ্রণ, বন্ধুত্বের সার,,
ধনী-গরিব যা দরকার সবার।।

(কবিতার প্রথম ১২ চরণ কবির প্রকৃতির মাঝে বন্ধুত্বের উপলব্ধি ও ভাবাবেগ এবং পরবর্তী ১০চরণ এর ফলাফল এবং আকুতি ধারণ করে)

1 comment:

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...