Thursday, 15 August 2019

বাসন্তী-বিলাপ

বাসন্তী-বিলাপ
                  .......কিয়ৎ কিঙ্কর

বাসন্তীর বিরাগে সেদিন অনুরাগ ছিল।
কারন সে হেমন্তের ডাকে এসেছিল।।
অথচ, হেমন্ত নিরুদ্দেশ।।

হেমন্তের রাখা শেষচিহ্নও তখন শীতের প্রকোপে নিশ্চিহ্ন।। 

বাসন্তী, বিষাদ অনলে অবগাহন করে,,
রূপ নেয় অগ্নি-দেবীর।।
শীতকে বিনাশ করে সে,,তার প্রচণ্ড দাব-দাহে,,
শীতের সবরেশ,নিঃশেষ করে গ্রীষ্মে।।

হেমন্ত-স্মৃতি তাকে ব্যাকু্ল করে,,
স্মৃতিগুলো বর্ষারূপে ক্ষণে ক্ষণে ধরনীতে আছড়ে পড়ে।।

দেখা হয়, শরৎ-এর সাথে,,
বাসন্তী-বেদনা ভুলায় সে হেমন্ত আশায়।
শরৎ সেদিন দেখেছিল বাসন্তীর মনে হেমন্ত-প্রেম,,
কী অপরূপ সৌন্দর্য আর হেমন্তের জন্য অনুরাগ।।

শরৎ, বাসন্তীকে হেমন্তের কাছে নিয়ে যায়।।

ঠক !!!                      ঠক!!!                       ঠক!!!

হেমন্ত : আরে শরৎ তুই,,ইনি কে??

বাসন্তীর বিরাগে সেদিনও অনুরাগ ছিল,,নিস্তব্ধতার রূপে।।।

No comments:

Post a Comment

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...