Friday, 18 May 2018

সুখ সন্ন্যাসী

সুখ সন্ন্যাসী

                                   ----কিয়ৎ কিঙ্কর

আত্ম-উন্নয়ন সাধনে, হই বাধন হারা,,,
আত্মার উন্নয়নে, হই আমি আপন-ছাড়া,,
যখন আমার দোষে দুষ্ট আপন-হৃদ-বাসী।।
আপন-সংশোধন বাসনায় হবো সন্ন্যাসী।।

ধরি সংযম,,ছাড়ি ক্রোধ
আসে আত্মিক-বোধ।।।
একাকিত্বকে করি সাথী,,হারায় আমি আমোদ,,
সবুর শেষে জাদু হবে ভেবে, বানায় প্রমোদ।।।

স্বপ্নে হয় কথা এক রাতে, এক মহারথীর সাথে,,,
বলে,,,
এ কেমন এঁটেছো ফন্দি,,
করে নিজেরে গৃহ-আবন্দী।।
সংশোধনের সহস্র পথ থাকতেও,,
কেন হয়েছো সুখের প্রতিদ্বন্দ্বী।।।

আপনজন ত্যাগিয়ে কীভাবে পাবে আত্মার সুখ,,
আত্মিক শান্তি কীভাবে পাবে যদি না দেখ আপনজন মুখ,,।।।

তোমার দোষে যারা দুষে নাহ,,আপনজন নয় তারা,,
ক্রধে সংযম একাকিত্বে আসে নাহ,,শত্রু-মিত্র ছাড়া।।

প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়ে জাদু দেখাবে কাকে?
দিনশেষে রবে একা তুমি, অশ্রু-চাদরে জড়িয়ে দুষবে নিজেকে।।
শোনো,,মানুষের মতো মানুষ মাত্রেই মহারথি,,
ছাড়ো তোমার ক্ষীন অনুভূতি।।।

হঠাৎ জেগে,আমারে বলে,আমার আত্তা,,
একাকীত্ব ছেড়ে চলো বনায় এক ভালোবাসাময় সত্মা।।।
চলো করি আত্ম-উন্নয়ন,,
হই, সন্ন্যাসী ক্রোধে,,
ভালোবাসা হোক হাতিয়ার,,
শত্রু মিত্র ভেদে।।

চলো আপনাকে গুনযুক্ত করি
আপনজন সহযোগিতায়,,
চলো নিজেকে পাপ মুক্ত করি
স্বজন প্রীতির মহিমায়।।।

চলো ক্ষমা শিখি,,,,
চায়, দোষে সবিনয়ে মাফ।।
চলো সদা সত্য বলি,,
রসূলরে ভালোবেসে ছাড়ি হাঁফ।

চলো হই,, বদ থেকে সন্ন্যাসী,,
হই চলো আপন জনের হৃদবাসী।
চলো আনি শান্তি আর সবার মুখে হাসি।
স্পষ্ট করি সব বিভ্রান্তি আার হই মিথ্যা থেকে সন্ন্যাসী।।

সবাইকে ভালেবেসে,,
সবার ভালোবাসায়,,,
চলুক ভালোবাসা-বাসি
হই চলো সুখী সন্ন্যাসী।।

No comments:

Post a Comment

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...