Wednesday, 10 January 2018

ভাবনার মরীচিকা

ভাবনার মরীচিকা

                                                   ---কিয়ৎ কিঙ্কর 

ভাবনার শতদল,,
করি চল,,খেলা।।
আজ আর আগে-পিছে ভাববো না এ বেলা।।


কল্পনায় ভবিষ্যৎ পরিমল,
ভেবেছি বাস্তবতায়ই মিলবে বল,
কিন্তু সময়ের ছল,
দু'চোখে রঙের মেলা,,
আজ আর আগে-পিছে ভাববো না এ বেলা।।


স্বপ্নেরা ঝলমল,
ভেবেছি সন্নিকটেই জীবনী-লব্ধ ফল,
কিন্তু জীবন রথ নিশ্চল,
পুসিয়ে নেব,,হলে হোক অবহেলা,,
আজ আর আগে-পিছে ভাববো না এ বেলা।।।।


আশাগুলো আছে অবিকল,
ভেবেছি অচিরেই আসবে সফলতার ধল,
কিন্তু মরুভূমি,,আশাগুলো মরীচিকা হয়ে করে ছলছল।
যাই হোক, সবকিছুর আগে তুমি, প্রয়তমা রুদ্রনীলা,,
আজ আর আগে-পিছে ভাববো না এ বেলা।।


আজ আমি অবিচল,,
কিন্তু রুগ্ন আমার আশা আর স্বপ্নের দল,,
আত্মগ্লানিতে বাষ্প হচ্ছে আকড়ে রাখা জীবন-জল।।

কারন,,সেই আজ আজও আজ।।

No comments:

Post a Comment

তুই

তুই        .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্...